সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের কোথাও সন্ত্রাসী-চাঁদাবাজদের জায়গা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের কোথাও সন্ত্রাস ও চাঁদাবাজদের জায়গা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনকার আইনশৃঙ্খলা বাহিনীর বিস্তর তফাৎ। বর্তমানের পুলিশ অনেক শক্তিশালী। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশি ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ১২ বছর আগে পুলিশের যে অবস্থা ছিল এখন আর সেই অবস্থায় তারা নেই। বর্তমানের পুলিশ সদস্যরা অনেক দক্ষ ও শক্তিশালী। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা সক্ষম। এছাড়া জঙ্গি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ রাখছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছিÍএখন তা বিশ্বের সবারই জানা। স্বাধীনতা পরবর্তী সাড়ে তিন বছরে দেশকে শূন্য থেকে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। অনেকের রায় কার্যকর হয়েছে আবার অনেকে পালিয়ে আছে। তাদের অবস্থান নিশ্চিত করে আমরা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেব বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com