শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালপুরে অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

সেলিম হোসেন (গোপালপুর) টাঙ্গাইল :
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

এসো মোরা মানবিক হই স্লোগানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন মানবিক বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার বিকালে ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসাবে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়। গাজীপুরের কোনাবাড়ী অক্সফোর্ড মডেল স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিক। প্রধান আলোচক ছিলেন ঢাকা উত্তরা সরকারি মোল্লারটেক উদয়ন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মোঃ আব্দুর রউফ আজাদ। উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ফ্রাইডের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলী বাবলু, কাউন্সিলর নাছিরুল আলম শিকদার, সাবেক মেম্বার হাফিজুর রহমান প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com