শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের বিরুদ্ধে শেষ বলে জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

শ্বাসরুদ্ধকর ম্যাচ বললেও মনে হয় কম বলা হবে। একেবারে শেষ বলে এসে চিরপ্রতিদ্বন্দী ভারতের যুব দলের বিরুদ্ধে ম্যাচ জিতেল পাকিস্তান। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে একেবারে শেষ বলে ম্যাচ জেতা প্রথম দল হিসেবে নজির গড়ল পাকিস্তান। এর আগে এই নজির ছিল বাংলাদেশের। টাইগাররা ম্যাচ শেষের ঠিক আগের বলে নেপালের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল। সেই নজিরকেই ভেঙে দিলো পাকিস্তান দল।
সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। এবার যুবদের এশিয়া কাপে ও হারতে হল তাদের। কোহলিদের পর পাকিস্তানের কাছে হারল ভারতের যুবরাও। উল্লেখ্য সিনিয়র ক্রিকেটে যে কোনো ফর্ম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেটাই ছিল পাকিস্তানের প্রথম জয়। ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে ২ উইকেটে হারল ভারতের যুব ক্রিকেট দল। গত শনিবার আমিরাতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ওপেনার হার্নুর সিংহ ছাড়া বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। হার্নুর (৪৬) ফেরার পর আরাধ্য যাদব ও কৌশল তাম্বে ভারতীয় ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। আরাধ্য ৫০ রান করেন। জামির ১০ ওভারে ৬০ রানে নেন ৫ উইকেট।২৩৭ রানে অলআউট হয়ে যায় ভারত।
ভারতের ২৩৭ রানকে তাড়া করতে নেমে পাকিস্তান প্রথমেই হারায় ওপেনার আব্দুল বঙ্গালজাইকে। তাঁদের ইনিংসের হাল ধরেন মাজ সদাকত ও মোহাম্মদ শেহজাদ। পাকিস্তানের হয়ে শেহজাদ এক প্রান্ত আগলে রাখেন। ইরফান খান ৩৩, রিজওয়ান মাহমুদ ২৯ রান করেন। শেহজাদ আউট হন ৮২ রানে। আহমেদ খান অপরাজিত ২৯ রান করে দলকে এক অবিশ্বাস্য জয় এনে দেন। ফলে ম্যাচের শেষ বলে জিতে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক অনন্য নজির গড়ে ফেলল পাকিস্তানের যুবরা। আসুন একনজরে দেখে নিন সেই নজির: ১) শেষ বলে জয়, ২০২১ পাকিস্তান বনাম ভারত ২) ১ বল বাকি থাকতে জয়, ২০১৭ বাংলাদেশ বনাম নেপাল ৩) ৩ বল বাকি থাকতে জয়, ২০১৩ পাকিস্তান বনাম ভারত সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com