বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে শিক্ষা সামগ্রী দিলেন রিক্সাচালক তারা মিয়া

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী দিলো রিক্সাচালক তারা মিয়া। সোমবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গরা ও দেবথৈল এলাকার শিক্ষার্থীদের এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক আল নোমান শান্ত, মাদ্রাসার শিক্ষক নূর মোহাম্মদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষক নূর মোহাম্মদ বলেন, দীর্ঘদিন ধরেই রিক্সা চালক তারা মিয়া শিক্ষার্থীদের খাতা কলম সহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী দিয়ে আসছেন, আমরা তারা মিয়ার মঙ্গল কামনা করি। রিক্সা চালক তারা মিয়া বলেন, ছোট বেলায় টাকার অভাবে আমি পড়াশোনা করতে পারিনি, আমি রিক্সা চালিয়ে যা পাই তা থেকে কিছু টাকা সঞ্চয় করে প্রায় ৯বছর ধরে মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া হত-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও খেলাধুলার সামগ্রী বিতরণ করে আসছি, আপনার আমার জন্য দোয়া করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com