শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতার্ত মানুষের পাশে দাঁড়ান -ডা: শফিকুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

দেশের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গতকাল সোমবার সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরে শীত তীব্র আকার ধারণ করছে। কোথাও কোথাও ঠা-া জনিত রোগ ছড়িয়ে পড়েছে। এসব এলাকার দরিদ্র ও অসহায় মানুষ তীব্র শীতে অত্যন্ত কষ্ট পাচ্ছে। কোনো কোনো এলাকায় ব্যক্তিগত উদ্যোগে কিছু সাহায্য-সহযোগিতা করা হলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো সাহায্য-সহযোগিতা প্রদানের তৎপরতা পরিলক্ষিত হয়নি। দলমত নির্বিশেষে আমাদের সকলেরই উচিত এ সকল অসহায় মানুষের পাশে এগিয়ে আশা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। দেশব্যাপী তীব্র শীতের এই সময়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর সকল জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com