বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খালেদার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে, তাই খালেদার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী দ-প্রাপ্ত আসামি বেগম খালেদার চিকিৎসা সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেলে হওয়ার কথা। কিন্তু বেগম খালেদা অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে। সচিবালয়ে সোমবার সাংবাদিকদের সাথে মত বিনিময় করার সময় তিনি এ কথা বলেন।
সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউপি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশিরভাগ ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর পরের অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। এর পরে আছেন বিএনপি। তারা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল। দেশে আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক শক্তি দেখছেন না জানিয়ে দলটির যুগ্ম সাধারণ হাছান মাহমুদ বলেন, এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com