রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৬৮ রানে শেষ ইংল্যান্ড, ইনিংসে জিতে অ্যাশেজ অস্ট্রেলিয়ারই

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

শেষ পর্যন্ত ইনিংসেই হেরে গেল ইংল্যান্ড। তাদের ইনিংস ও ১৪ রানে হারিয়ে দিয়ে অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট জিতে ৩-০ এগিয়ে গেল অজিরা।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া স্কট বোলান্ডের সামনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৬৮ রানে। ভিক্টোরিয়ার এই ডানহাতি ফাস্ট বোলার চার ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। গত মঙ্গলবার তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের আগেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। দ্বিতীয় দিনই ৩১ রানে চার উইকেট পড়ে গিয়েছিল তাদের। আশা ছিল জো রুট এবং বেন স্টোকস যদি একটা বড় রানের জুটি তৈরি করতে পারেন। তৃতীয় দিন ৫০ মিনিটের বেশি স্থায়ী হয়নি ইংল্যান্ডের ইনিংস।
দিনের পঞ্চম ওভারে প্রথম ধাক্কা দেন মিচেল স্টার্ক। তার বলে বোল্ড হন স্টোকস। ১১ রান করে আউট হন তিনি। সামনের পায়ে গিয়েও স্টার্কের ভিতরে ঢুকে আসা বলের গতি সামলাতে পারেননি স্টোকস।
বাকিটা ছিল বোলান্ডের পেস বোলিংয়ের প্রদর্শনী। জনি বেয়ারস্টোকে (৫) এলবিডব্লিউ করেন। পরের ওভারেই বোলান্ড ফিরিয়ে দেন রুটকে। তার বলে স্লিপে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেলেন রুট। ইংরেজ অধিনায়ক ২৮ রান করেন। নিজের চতুর্থ ওভারে বোলান্ড তুলে নেন মার্ক উড এবং অলি রবিনসনের উইকেট। দু’জনের কেউই রান করতে পারেননি। জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে খেলা শেষ করে দেন ক্যামেরন গ্রিন। ব্রিসবেনে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে অজিরা জেতে ২৭৫ রানে। চতুর্থ টেস্ট সিডনিতে ৫ জানুয়ারি থেকে। শেষ টেস্ট হোবার্টে শুরু ১৪ জানুয়ারি। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com