সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রেলকে ধাক্কা দিচ্ছেন কেন, প্রশ্ন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

আইন অনুযায়ী রেল চলার সময় ১৪৪ ধারা জারি থাকে জানিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল অগ্রাধিকার। কিন্তু সিগন্যাল না মেনে ব্যারিয়ার ভেঙে আপনি রেলকে ধাক্কা দিচ্ছেন কেন?
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের জন্য ৫৮০টি মিটার গেজ ওয়াগন সংগ্রহে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সুজন বলেন, আমি ব্যারিয়ার দিয়েছি আপনি যাতে আমার রেলকে ধাক্কা দিতে না পারেন। আমার রেলে নিরাপত্তাটুকু দিচ্ছি। আপনি সিএনজি নিয়ে পার হবেন, সেই ব্যবস্থার জন্য তো গেট করিনি। রেল আইন অনুযায়ী, যখন রেল চলে তখন ১৪৪ ধারা জারি থাকে। রেলকে তো অ্যাক্সেস দিতে হবে, রেল সবার অগ্রাধিকার। তিনি বলেন, এখন যদি আমি নতুন রেল লাইন করি, ধরেন যে ঢাকা থেকে কক্সবাজার রেল লাইন করছি, আমি যদি কোনো সড়ক পথ অতিক্রম করি রেল দিয়ে, তাহলে হয় আন্ডারপাস বা ওভারপাস করার দায়িত্ব আমার বা সমন্বয় আমি করে নেবো। কিন্তু যেখানে ব্রিটিশ আমল থেকে একশ দেড়শ বছর বা আশি বছর থেকে যে লাইন আছে, এখন আপনি রাস্তা দিয়ে আমার রাস্তা ক্রস করছেন, আপনার নিরাপত্তা তো, আমি বলেছি স্থানীয় সরকার এবং সড়ক বিভাগ- তাদের দায়িত্ব এটা, রেলের নয়। পৌরসভার দায়িত্ব এটা।
রেলপথমন্ত্রী বলেন, ব্যারিগেটটা আমি দেই আমার রেলে জন্য, ক্ষতি আপনার যেমন হয় আমারও হয়। আপনি তো ধাক্কা দিলেন, আমি তো আমার লাইন দিয়ে চলছি। আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। অবৈধ ক্রসিংগুলো বৈধ করার কোনো প্রক্রিয়া আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বৈধ বা অবৈধ নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এনওসি দিয়ে আমরা বৈধতা দেই, কিন্তু তার মানে এই নয় যে তাদের পারাপারের দায়িত্ব আমি নিলাম। আমি পারমিশন দিয়েছি যে পার করেন। কিন্তু আপনার লোক দিয়ে আপনি পার করবেন। আমার নিরাপত্তা ঠিক রেখে আপনি আপনার বাস, ট্রাক, সিএনজি, মানুষ নিয়ে যান। এই দায়িত্ব আপনার। আর অবৈধ যেগুলো বলছি সেগুলোও আমাদের দায় দায়িত্ব না। আমার দায় দায়িত্ব যতোটুকু নেই সেটা আমার রেলের চলাচলের দায়িত্ব নেই, আমি আপনার দায়িত্ব নেই না। নুরুল ইসলাম সুজন বলেন, জীবনটা আমার, গাড়িটা আমার। মানুষকে সচেতন করাটা জরুরি, সিগন্যাল যখন পড়লো তখন তো আটকে যাওয়ার কথা। সিগন্যাল তো দূরের কথা, সেখানে ব্যারিয়ার ভেঙে যাচ্ছে। এই লোকটাকে কীভাবে সামলাবো বলেন? আপনি দেখেন, লেবেল ক্রসিংয়ের ওপর ট্রাক উঠে দাঁড়িয়েছে। আপনি প্রয়োজনে শহর বাড়াচ্ছেন, আপনি মেয়র মহোদয় নতুন রাস্তা রেলের ওপর দিয়ে ক্রস করাচ্ছেন। নিরাপদ রাস্তা দেওয়ার দায়িত্ব আপনার। তিনি বলেন, আমি যে রেল ক্রসিংয়ে ব্যারিয়ার দেই, গেট দেই সেটা আমার রেল যাবে তার নিরাপত্তার জন্য। কিন্তু আপনি মোরসাইকেলে পার হবেন, আপনার নিরাপত্তার জন্য, আমি মনে করবো আপনি রেলকে ধাক্কা দিলেন। আমার নিরাপত্তার বিঘœ ঘটিয়েছেন, রেল নয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com