বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এপিএ বাস্তবায়নে বিএইচবিএফসি পুনরায় প্রথম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)-এর আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরীতে এবারও প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। ২০২০-২০২১ অর্থবছরের এপিএ বিষয়ক বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে অতি উত্তম মান-সূচকে প্রতিষ্ঠানটি এ কৃতিত্ব অর্জন করে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এফআইডি’র অধীন একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও ১৭টি ব্যাংক, বীমা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিএইচবিএফসি সর্বোচ্চ ৯২ দশমিক ৮ নম্বর পেয়ে এ গৌরব অর্জন অর্জন করে। গত ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এফআইডি সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এপিএ-তে প্রথম হওয়ায় বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম-এর হাতে এর পুরস্কার তুলে দেন। এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিববৃন্দ, বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com