রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২

বেশ কিছুদিন ফ্রিজ পরিষ্কার করা না হলে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। এ ছাড়াও এমন কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে বিশ্রি গন্ধ হয়। ফলে ফ্রিজ খুলতেই বোটকা গন্ধ নাকে আসে। বিভিন্ন ধরনের খাবার, কাঁচা মাছ-মাংস বা শাক-সবজি থেকে এ ধরনের গন্ধ তৈরি হয়। আবার জমে থাকা বরফ পরিষ্কার না হলে বা ফ্রিজের ভেতরে জমে থাকা অবাঞ্ছিত আবর্জনা থেকেও এই গন্ধ তৈরি হতে পারে। জেনে নিন কীভাবে ফ্রিজের দুর্গন্ধ দূর করবেন-
>> রান্না করা খাবার ফ্রিজে রাখলে অবশ্যই বায়ুরোধী পাত্রে রাখুন। বিভিন্ন খাবারের গন্ধ মিশে অনেক সময়ে ফ্রিজে গন্ধ হয়।
>> ফ্রিজের সঠিক তাপমাত্রা বজায় রাখুন। সাধারণত ৪-৫ ডিগ্রি তাপমাত্রাই ফ্রিজের জন্য আদর্শ। অন্যথায় ফ্রিজের ভেতরে বিভিন্ন ধরনের জীবাণু জন্মায়, যা বাজে গন্ধ তৈরি করতে পারে।
>> গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে নরম কাপড় ভিজিয়ে মুছে নিন ফ্রিজ। আবার এক বাটি বেকিং সোডা মেশানো পানি ফ্রিজের ভেতরে রাখলেও ফ্রিজে দুর্গন্ধ হবে না।
>> এক টুকরো তুলোয় ভ্যানিলা অ্যাসেন্স ভিজিয়ে এক টুকরো তুলো রেখে দিতে পারেন ফ্রিজের এক কোনায়। তাতে বাজে গন্ধের বদলে ফ্রিজে থাকবে সৌরভ। একটি প্লেটে করে অল্প কফি গুঁড়ো ২৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিলেও মুক্তি মিলতে পারে দুর্গন্ধের সমস্যা থেকে।
>> পাশাপাশি নিয়মিত পরিষ্কার করুন ফ্রিজ। শাক-সবজি বা মাছ-মাংস, এক সপ্তাহের বেশি ফ্রিজের ভেতর না রাখাই ভালো। এতে খাবারের গুণমান যেমন বজায় থাকে, তেমনই কমে দুর্গন্ধ সৃষ্টির সমস্যা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com