বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমার বিয়ে নিয়ে তাড়া নেই: তাপসী পান্নু

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

বলিউডে দুর্দান্ত সময় পার করছেন তাপসী পান্নু। ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’সিনেমার পর আলোচনায় আসেন হালের জনপ্রিয় অভিনেত্রী। প্রেম করছেন প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে। বিয়ের বিষয়ে জানতে চাইলে ভারতীয় এক গণমাধ্যমকে বলেন, আমার এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই। হাতে বেশ কয়েকটি কাজ আছে। তাড়াহুড়ো করে কোনো কিছু করতে চাই না।
তাপসী বলেন, যখনই আমি বিয়ে করবো, একটা স্বস্তিদায়ক পরিবেশে হবে। বিয়ে নিয়ে কোনো তাড়া নেই। বিয়ের পর তেমন কিছুই বদলাবে না তাই আমি এখনই এই সিদ্ধান্ত নেওয়ার খুব একটা প্রয়োজন মনে করছি না। অভিনেত্রী ২০২১-২০২২ সাল নিয়ে খুবই আশাবাদী। কারণ মহামারি করোনার কারণে গত দুই বছর তার জন্য কিছুটা বিপর্যস্ত এবং বিশৃঙ্খল ছিলো।
‘আক্ষরিক অর্থেই নিজের এবং আমার পরিবারের জন্য সময় বের করার চেষ্টা করে সেটের মধ্যে এবং বাইরে চলেছি। এটি আমার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। আশা করি ২০২২ সালে কোনো লকডাউন থাকবে না! সবকিছু শান্তিপূর্ণ হবে’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com