রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪টি বিনিয়োগ প্রকল্পের শুভ উদ্বোধন

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে এবং উদ্যমী উদ্যোক্তাদের জীবনের গল্প বদলে দিতে নতুন বছর-২০২২ এর শুরুতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ৪টি বিনিয়োগ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বিনিয়োগ প্রকল্পগুলো হলো- স্টার্ট-আপ উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল প্রচেষ্টা’, নারী উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল স্বাবলম্বী’, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল উদ্যমী’ এবং কৃষি ও পল্লী বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল সোনালী স্বপ্ন’। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এই নতুন বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মোঃ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ জহুরুল হক ও মোঃ মাসুদুর রহমান শাহ, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, ঢাকার আ লিক প্রধানদ্বয়, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com