শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনারগাঁও প্রেসক্লাবের নতুন কমিটিকে সোহাগ রনির শুভেচ্ছা

মাসুম মাহমুদ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

সোনারগাঁও প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনি। সোমবার দুপুরে সোনারগাঁও প্রেসক্লাব কার্যালয়ে নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য সদস্যকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান তিনি। এসময় সোহাগ রনি সোনারগাঁও প্রেসক্লাবের সাংবাদিকদের সকল ইতিবাচক কাজের সাথে থাকার আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক সাংবাদিকরাই পারে তাদের লিখনির মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে। তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেন। নতুন এই কমিটিকে আরো গতিশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় সোহাগ রণির সাথে ছিলেন সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অর্নি ইসলামসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আকতার হাবিব, রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যান সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন, ক্রীড়া সম্পাদক মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য মনির হোসেন, শামসুল আলম তুহিন, সদস্য মাহবুব হোসেন, আবুল বাশার, কবির হোসেন, হুমায়ন কবির প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com