শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহাদেবপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

“মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় এ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, নবনির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, পুণরায় নির্বাচিত চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, পুণনির্বাচিত সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুর আলম বাচ্চু, জেলা আওয়ামী লীগ সদস্য শ্রী অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক প্রমুখ র‌্যালিতে অংশ নেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ইউএনও সভাপতিত্ব করেন। সন্ধ্যায় উপজেলা শিল্প কলা একাডেমির প্রশিক্ষক নিবাস বর্ম্মণের পরিচালনায় লোকজ শিল্পী ও আদিবাসী নারীরা মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com