শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন ও কর্মবিরতি

হাসান মাহমুদ মিলু বোয়ালমারী (ফরিদপুর) :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা সোমবার (০৩.০১.২২) মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন। সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ‘নিরাপদ কর্মক্ষেত্র আমাদের দাবি নয়, আমাদের অধিকার’-এই শ্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এক ঘন্টার মানববন্ধন ও কর্মবিরতি পালন করে। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা যোদ্ধা মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এই মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়েছে। জানা যায়, হবিগঞ্জের সদর ২৫০ আসন বিশিষ্ট আধুনিক হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে গত ২৮ ডিসেম্বর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ওই হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম। ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের সম্মুখীন করার জন্য প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশন কেন্দ্রীয় কমিটির সাথে একাত্মতা ঘোষণা করে বোয়ালমারী উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা এই কর্মবিরতি পালন করেন। পরে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের উপজেলা শাখার সদস্য সচিব মো. ফরিদুল ইসলাম এবং ফার্মাসিস্ট শেখ মো. আরিফ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান, ডা. মো. শরিফুল ইসলাম শুভ, ডা. নুরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার আলো রানী মিত্র প্রমুখ। মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মিয়া মো. গোলাম মওলা, মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের সদস্য মো. জাকির হোসেন প্রমুখ। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com