শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্র্যাক জি আরইএসপি উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

সুজন চৌধুরী (আলীকদম) বান্দরবান :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

বান্দরবানের আলীকদমে ব্র্যাক জিআরইএস পি শিক্ষা কর্মসূচী প্রকল্পের উদ্যোগে ১৭ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে সহযোগীতা মূলক কাজ করছে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত ব্র্যাক সংস্থার মাধ্যমে আলীকদমে ১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে খেলাধুলার উপকরণ বিতরন করা হয়। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিদ্যালয় সমূহে খেলাধুলার উপকরণ বিতরন করা হয়। খেলাধুলার উপকরণ বিতরনের সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মুসাব্বির হোসেন খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আশীষ কুমার মহাজন ও ব্র্যাক শিক্ষা অফিসার মোঃ জাকারিয়া খান উপস্থিত থেকে বিদ্যালয় গুলোতে খেলাধুলার উপকরণ বিতরন করেন। অনুষ্ঠানিক ভাবে খেলাধুলার উপকরণ গ্রহণ করেন জনাব আপ্রুমং মার্মা,প্রধান শিক্ষক আলীকদম আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধুংথোয়াই মং মার্মা প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলীকদম বাসর্টার মিনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের হাতে একই শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়েছে। ব্র্যাক শিক্ষা অফিসার মোঃ জাকারিয়া খান বলেন, আলীকদম উপজেলার ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরন করা হয়েছে, খেলাধুলার উপকরণ গুলো হল, ফুটবল, ক্রিকেট ব্যাট,ভলিবল, ভলিবল নেট,ক্রিকেট স্ট্যাম্প, স্কীপিং রোপ,টেনিস বল, প্রতিবন্ধীদের জন্য ৫ সেট পোষ্টারসহ বিভিন্ন ধরণের খেলাধুলার উপকরণ বিতরন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com