বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

উল্লাপাড়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত

সঞ্জীব সরকার উল্লাপাড়া (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

গৌরব ঐতিহ্য ও সংগ্রামের মধ্যদিয়ে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসুচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া- সলঙ্গা আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। দিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১১ টায় পৌর শহরে এক বর্ণাঢ়্য শোভাযাত্রা বের করে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আলীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ ও সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার। আলোচনা সভা শেষে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কর্তন করে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com