শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেলাবতে নৌকার পক্ষে সবাই ঐক্যবদ্ধ উঠান বৈঠকে নেতৃবৃন্দ

প্রদীপ কুমার দেবনাথ বেলাব (নরসিংদী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

নরসিংদীর বেলাবতে পাটুলী, বাজনাবসহ কয়েকটি উঠান বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বেলাবতে নৌকার পক্ষে সবাই ঐক্যবদ্ধ। দ্বিধাদ্বন্ধ ভুলে আজ সবাই এক মঞ্চে আসীন। বঙ্গবন্ধুর মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা, গণতন্ত্রের মার্কা, মুক্তিযুদ্ধের মার্কাকে বিজয়ী করতে মান-অভিমান ভুলে মনোনয়ন বঞ্চিতরাও একই মঞ্চে নেতৃবৃন্দের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন। ৫ তারিখ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করবেন বলে সবাই অঙ্গীকার করেন। বিকালে বাজনাব ও পাটুলী ইউনিয়নের পৃথক দুটি নির্বাচনী সভায় জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যোগ দেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণ করে নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকার প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার উদাত্ত আহ্বান জানান। বক্তারা বলেন, মান-অভিমান থাকতেই পারে। ঘরের ছেলেরা ঘরে ফিরে এসেছে। আর যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে আছে তাদের বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত কেউ আওয়ামীলীগের নয়। তারা আরও জানান, নৌকার এখন জোয়ার এসেছে। এ জোয়ার থামানো কোন চক্রান্তকারীর পক্ষেই সম্ভব নয়। এসব সভায় নরসিংদী জেলা আওয়ামীলীগ সভাপতি জি এম তালেব হোসেন, বিশিষ্ট শিল্পপতি, এশিয়ায় বিখ্যাত ঢাকা ক্লাবের বারবার নির্বাচিত প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ চন্দন, বেলাব উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজরুল, জেলা পরিষদ সদস্য এ্যাড. শহিদুল্লাহ শহীদ, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশিষ রায়, শিল্পপতি রানা চৌধুরী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com