শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাশিয়ানীতে বাপাউবোর মাঠ দিবস

তাইজুল ইসলাম টিটন কাশিয়ানী (গোপালগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বরাশুর গ্রামে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য়পর্যায়)’র আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিশ পানি ব্যবস্থা দলের সভাপতি মো. সিরাজুল ইসলাম হারুন কাজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সন্জয় কুমার কুন্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি বিশেষজ্ঞ ড. মো. আবুল হাশেম, উপ সহকারী কৃষি কর্মকর্তা সজল ইমরান, পাউবোর সিনিয়র ফ্যাসিলিটেটর ইকবাল হাবিব প্রমুখ। পরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা উন্নত জাতের বিনা ধান-৯০ চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও ফসলের বিভিন্ন রোগবালাই ও প্রতিরোধের বিষয়ে সচেতনতা বাড়াতে বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com