শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচনের রাস্তাটাকে দল প্রশস্ত করে দিয়েছে: তৈমুর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

‘আমি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছি, আবারও করছি। আমি মনে করি আমার নির্বাচনের রাস্তাটাকে আমার দল প্রশস্ত করে দিয়েছে। বিএনপির লোকেরা নৌকায় ভোট দিবে না বরং নৌকার লোকদের এখন সুযোগ হয়েছে আমাকে ভোট দেয়ার। কারণ আমার দল আমাকে নিরপেক্ষ বানিয়ে দিয়েছে, জনগণর বানিয়ে দিয়েছে। সেজন্য তাদের শুকরিয়া কামনা করি।’ গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল মোড় থেকে গণসংযোগকালে সাংবাদিকদের এসব বলছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
তিনি বলেন, নির্বাচনে জনগণ জয়লাভ করবে। আমার গায়ে এখন কোনো রঙ নেই, সাদা হয়ে গেছি। এটা নেতাকর্মীদের জন্যেও ভাল হয়েছে। এত ঘ্যান ঘ্যান ভালো লাগে না। আমাকে সঠিকভাবে তারা প্রত্যাহার করে নিয়েছে। আমি মনে করি ভাগ্যের মালিক আল্লাহ, তিনি জনগণের পক্ষে থাকবে।
তৈমূর আলম খন্দকার বলেন, ২০১১ সালে আমি বসিনি, আমার দল বসিয়ে দিয়েছে। আমাকে বসিয়ে এখন যিনি নৌকার প্রার্থী তাকে বেনিফিট দিয়েছে। তাকে জয়লাভ করার সুযোগ করে দিয়েছে। মানুষ বলে সেই প্রার্থীকেই জয়লাভ করানোর জন্য কোনো কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তবে মনে রাখবেন বিএনপির লোকজনকে পিটালেও কারো কথায় তারা নৌকায় ভোট দিবে না। তিনি বলেন, আমি দেখি না কোনো বিএনপির লোক ঘরে বসে আছে। সকল অঙ্গ সংগঠনের লোকেরাই আছে। প্রতিদিন তো সবার পক্ষে মিছিল করা সম্ভব না। আমিতো দেখিনি কেউ বসে আছে। ঢাকায় এসি রুমে বসে যে কথাই বলুক বিএনপির লোকজন নৌকাকে ভোট দিবে না।
স্বতন্ত্র মেয়র প্রার্থী আরো বলেন, নারায়ণগঞ্জ কারো কাছে বর্গা দেইনি। আমরা নারায়ণগঞ্জের নাগরিক। নারায়ণগঞ্জের সব রাজনৈতিক সামাজিক সংগঠনের লোকজন আমার সঙ্গে আছে। বিএনপির তৃনমূল নেতাকর্মীরা সবসময় আমার পাশে আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com