শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লাকসামে ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালি ও ছাত্র সমাবেশ

তমিজ উদ্দিন চুন্নু লাকসাম (কুমিল্লা) :
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসামে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা রোডে ছাত্র সমাবেশে মিলিত হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ছাত্র সমাবেশে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র মোঃ আবুল খায়ের, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামীম, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, আবদুর রশিদ সওদাগর, ইমাম হোসেন, সাবেক ছাত্রনেতা দলিলুর রহমান মানিক, মোশারফ হোসেন মজুমদার, গোলাম কিবরিয়া সুমন, সাজেদুল ইসলাম সজল, শিহাব খান, সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকন, প্রচার সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, যুবলীগ নেতা মনির হোসেন, পৌর কাউন্সিলর শাজাহান মজুমদার, অ্যাডভোকেট মাসুদ হাসান, আবদুল আজিজ, মনসুর আহমদ মুন্সি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম পারভেজ সাগর, গোলাম রাব্বি, সায়েম কবির সৌরভ, পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ হোসেন, রফিকুল ইসলাম পারভেজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com