শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উল্লাপাড়ায় ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি তানভীর ইমাম

সন্দীপ সরকার (উল্লাপাড়া) সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

বিশ্বশান্তি ও মানব কল্যাণে সনাতন ধর্মসভা ও ৪০ প্রহর ব্যাপী অখ- তারকব্রক্ষ্র মহানামযজ্ঞানুষ্ঠান এবং শ্রী শ্রী রাধা-গোবিন্দ অপ্রাকৃত লীলা মাধুরী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ৯ টায় উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লার বলরাম জিউ মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। বুধবার রাত ৯ টায় ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের বরণ করেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। পরে মন্দির কমিটির সভাপতি শ্রী সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি তানভীর ইমাম। এতে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম দত্ত, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান এক্য পরিষদের সভাপতি প্রভাত কুমার নন্দী ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। পুরো অনুষ্ঠান টি সঞ্চালন করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার ও পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিরুল ইসলাম আরজু।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com