শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বালুয়াকান্দী ইউনিয়নকে মাদক, সন্ত্রাসমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো: শহিদুজ্জামান জুয়েল

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

বড় রায়পাড়ায় এলাকাবাসীর সংবর্ধনা

গজারিয়ায় সদ্য নির্বাচিত ইউঃপিঃ চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলকে গণ সংবর্ধনা দিয়েছে বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামবাসী। শনিবার বিকেল ৫ঘটিকায় বড় রায়পাড়া গ্রাম বাসীর উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বড় রায় পাড়া গ্রামের ৫নং ও ৬নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান শহীদুজ্জামান (জুয়েলকে ফুল দিয়ে শুভেচ্ছা এলাকাবাসী। এ সময় অন্যান্যদের মাঝে ফুলেল শুভেচ্ছা জানান সাবেক চেয়ারম্যান মোঃ বশির আহম্মেদ সরকার, সদ্য নির্বাচিত ইউপি সদস্য মোঃ সোলায়মান ঢালী, মোঃ মোসলেম শিকদার, সাবেক মেম্বার বিল্লাল হোসেন প্রধান, আবু হানিফ মেম্বার,জালাল মেম্বার, আলাউদ্দিন মেম্বার, জালাল মেম্বার, হাশেম মেম্বার, ওসমান গনি মাষ্টার, আহসান উল্লাহ ঢালী, সালামত সরকার,জামান ঢালী,আবুল হোসেন প্রধান, জয়নাল আবেদীন প্রধান, আব্দুল হালিম মৃধা, শাহ জালাল মুন্সী প্রমুখ। প্রধান অতিথি হিসাবে শহিদুজ্জামান জুয়েল বলেন,আমাকে ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত করায় ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশা করছি সেই সাথে শুকুরিয়া আদায় করছি মহান আল্লাহ তায়ালা’র দরবারে,ইনশাআল্লাহ বিগত দিনের অসমাপ্ত উন্নয়ন এবার শেষ করে বালুয়াকান্দী ইউনিয়নকে সন্ত্রাস, মাদক মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এ সময় তিনি নব নির্বাচিত মেম্বারদেরকে জনগণের সঠিক সেবা প্রদানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com