বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানবতা ও দেশ-জাতির কল্যাণে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে লায়লা হাকিম ফাউন্ডেশন

দেলোয়ার হোসেন রশিদী (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ওসি জাকের

মানবতা ও দেশ-জাতির কল্যাণে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে লায়লা হাকিম ফাউন্ডেশন। শনিবার (০৮জানুয়ারী) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় লায়লা-হাকিম হেফজ খানা ও এতিম খানা প্রাঙ্গনে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন চট্টগ্রাম লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ। তিনি আরও বলেন, অসহায়-দুঃস্থ মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার যেমন কাজ করছে, তেমনি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়ে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসময় নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মুজাহিদ হোসাইন সাগর, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক রিটন কান্তি দাশ, নজরুল ইসলাম, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম রাসেল, মুহাম্মদ কপিল উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের মহিলা ও গাইনি রোগের চিকিৎসক ডাক্তার তাহমিনা সোলতানা ডেজি ও লোহাগাড়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার রুমানা হাসানের সহায়তায় কয়েক শতাধিক অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। লায়লা হাকিম ফাউন্ডেশনের মানবিক কাজে সম্পৃক্ত থাকায় ভূয়সী প্রসংশা করেন অতিথিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com