শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেয়া পায়েলকে বিয়ে করে জটিলতায় অপূর্ব!

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

বয়স কোনও ব্যাপার না- এটা বেশ পুরনো কথা। সেই কথাটি নতুন করে সামনে আনছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নির্মাতা জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ এই নাটকের নাম ‘বয়স কোনও ব্যাপার না’। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটিতে তাদের দু’জনকে দেখা যাবে সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর চরিত্রে।
সিএমভি প্রযোজিত এই নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা সৌখিন জানান, ‘দেখা যাবে ৪০-এর বেশি এক ভদ্রলোক বিয়ে করেন। স্ত্রীর বয়স টেনেটুনে ২০ বছর হবে। যে ছেলেটা আজীবন বই পড়ে কাটিয়েছে, তাকে এখন বিয়ে করে ২০ বছরের ছোট বউয়ের মনের কথা পড়তে পড়তেই দিন পার! স্বাভাবিক নিয়মেই তৈরি হয় অসম বয়সের কিছু জটিলতা। সেখান থেকে তারা নিজেদের অতিক্রম করার চেষ্টাও চালিয়ে যায়। তবে শেষে কী ঘটে, সেটি জানতে হলে দেখতে হবে নাটকটি।’
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি নির্মাণ করি মূলত দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। এবারও সেটাই থাকছে। তবে আনন্দের বিপরীতে বয়স নিয়ে একটা দারুণ বার্তাও থাকছে এতে। থাকছে দাম্পত্য জীবনের নানা টিপস! আশা করছি দর্শকরা দেখে মজা পাবেন এবং সংসার সুখী করার জন্য কিছু টোটকাও পাবেন।’ নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘বয়স কোনও ব্যাপার না’ সিএমভি’র ইউটিউবে মুক্তি পাচ্ছে শিগগিরই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com