শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপিকে এত ভয় কেন?: রুমিন ফারহানা এমপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সমাবেশে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল শনিবার দুপুরে তিনি এ তথ্য জানান। এ সময় তার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন বলে জানান তিনি। পুলিশি বাধার সম্মুখীন হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তার ভ্যারিফাইড ফেইজবুকে একটি স্ট্যাটাস দেন।
রুমিন ফারহানা লেখেন, ‘এত ভয় বিএনপিকে? এত ভয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে?
এই মুহূর্তে আছি ভৈরব সেতুতে। এই ছবির পুলিশরা আমার পথ আটকে দাঁড়িয়ে আছে ঘণ্টাখানেক হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে জুলুম বন্ধ করে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার দাবিতে আজ জনসভার আয়োজন ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। গু-া সংগঠন ছাত্রলীগকে দিয়ে একই জায়গায় সমাবেশ আহ্বান করিয়ে ১৪৪ ধারা জারি করে আমাদের সমাবেশ প- করা হয়েছে। এখন এমনকি আমাদেরকে এলাকায়ও যেতে দিচ্ছে না। বুঝতে পারছি দেশের মানুষের প্রাণের সংগঠন বিএনপি যখন রাস্তায় নেমেছে তখন জুলুমবাজ সরকারের শরীরে কাঁপুনি ধরে গেছে। এসব করে ওরা প্রমাণ করছে বিএনপিকে, বেগম জিয়াকে কতটা ভয় পায়।
পুলিশ বাহিনীকে বলতে চাই রাষ্ট্রের নাগরিকদের বেতনে আপনাদের পোষা হয় রাষ্ট্রের পুলিশ বাহিনী হবার জন্য, আওয়ামী লীগের গুন্ডা হবার জন্য নয়। জনগণের গণতান্ত্রিক অধিকারে বাধা দেবার কোন আইনী ম্যান্ডেট আপনাদের নেই। সংযত হন, সব কিছুর হিসাব রাখা হচ্ছে। হিসাব মিটিয়ে নেয়া হবে, খুব বেশি দেরি আর নেই।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com