বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হকারদের অবরোধে উত্তরায় যানজট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

রাজধানীর উত্তরায় পুনর্বাসনের দাবিতে হকারদের অবরোধে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধ ঘণ্টাখানেক আগে শেষ হলেও যানজটের রেশ এখনো রয়ে গেছে। গতকাল শনিবার দুপুরের পর সরেজমিন এ চিত্র দেখা যায়।
জানা গেছে, উত্তরায় বিভিন্ন সময় সরকারি বিভিন্ন সংস্থার অভিযানে ফুটপাত ও সড়ক হকারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়। অভিযানের কারণে তারা জীবিকা হারাচ্ছেন। জীবিকা হারিয়ে বেকার হয়ে তারা পুনর্বাসনের দাবিতে উত্তরা এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উত্তরা রাজলক্ষ্মী এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন।
পরে পুলিশ ও সংশ্লিষ্টদের আশ্বাসে হকাররা সড়ক ছেড়ে চলে যান। কিন্তু হকারদের সড়ক অবরোধের সময় উত্তরা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ কর্মসূচি শেষ হলেও সেই যানজটের রেশ এখনো রয়ে গেছে। উত্তরা থানার অফিসার ইনচার্জ শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, পুনর্বাসনের দাবিতে বেলা ১১টার দিকে রাজলক্ষ্মী এলাকার দুই পাশের সড়ক অবরোধ করে রাখেন হকাররা। এ সময় তারা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকেন।
পরে হকাররা সংশ্লিষ্টদের আশ্বাসে সড়ক ছেড়ে যান দুপুর একটার দিকে। সড়ক ছাড়লেও অবরোধে সৃষ্ট যানজটের রেশ এখনো কাটেনি। গাড়িগুলো অতি ধীরে এগোচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com