বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবারও করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

টলিউডে করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। দিন দিন তারকাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরমব্রত, দেব, সৃজিত, রাজ, শুভশ্রীদের পর এবার যুক্ত হলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। শুধু তিনিই নয়, স্বামী সঞ্জয় বাদে আক্রান্ত অভিনেত্রীর পরিবারের সবাই। বর্তমানে ‘অচেনা উত্তম’ নামের সিনেমায় কাজ করছেন ঋতুপর্ণা। এতে মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিং করতে কিছুদিনের জন্য দার্জিলিং গিয়েছিলেন এ অভিনেত্রী।
শীতে দার্জিলিংয়ের অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে পরিবারের অনান্য সদস্যদের সেখানে নিয়ে যান এ অভিনেত্রী। দার্জিলিং থেকে কলকাতায় ফেরার পর ঠা-াজনিত সমস্যা দেখা দেয় সবার। এরপর করোনা পরীক্ষা করালে স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানান ঋতুপর্ণা। ভারতীয় গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। এরপরেই ঠান্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়িতেই নিজেদের বন্দি করে রেখেছি। ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী চলছি।
এর আগে ২০২১ সালের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজিটিভ এসেছিল তার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com