শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জিরা ব্যবহারেই ত্বক হবে উজ্জ্বল ও টানটান!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

জিরা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, বরং এই উপাদান স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে জানেন কি, জিরা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও টানটানভাব ধরে রাখতে সাহায্য করে। ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে জিরা। এজন্য ত্বকের যতেœ ঘরেই তৈরি করে নিতে পারেন জিরার টোনার। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে জিরা দিয়ে টোনার তৈরি করবেন ও এর উপকারিতা কী কী-
জিরার টোনার তৈরি করতে আধা কাপ পানিতে আস্ত জিরা দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পানি ছেঁকে একটি স্প্রে বোতলে জিরার পানি ভরে নিন। স্প্রে বোতলে গোলাপ জল ও ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিন। এরপর টোনারটি প্রতিদিন নিয়ম করে মুখে লাগান। ত্বকের যতেœ রাতে টোনার ব্যবহার করতে পারেন, তাহলে ত্বক দাগহীন ও উজ্জ্বল হয়ে উঠবে। জিরা টোনারের উপকারিতা জিরার পানিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি এজিং বৈশিষ্ট্য থাকে।
জিরা বার্ধক্য প্রতিরোধক হিসেবে কাজ করে। অন্যদিকে ভিটামিন-ই ত্বকের জন্য কতটা উপকারী তা সবারই জানা। জিরার টোনার ব্যবহারে ত্বকের রিংকেলস ও ফাইন লাইনস দূর হয়। এমনকি ত্বক টানটান করতে সাহায্য করে। এ ছাড়াও মুখের ফোলাভাব বা চুলকানির সমস্যাও কমাতে সাহায্য করে জিরার টোনার। এ ছাড়াও জিরার টোনার ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, মৃত কোষ দূর হয়।
ফলে ত্বক উজ্জ্বল দেখায়। তবে আপনার ত্বক যদি সংবেদনশীল হয়, তাহলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া জিরার টোনার ব্যবহার করুন। সূত্র: বোল্ডস্কাই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com