শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জনগণ কোনো সন্ত্রাসী কিংবা গডফাদারকে কখনো গ্রহণ করেনি : আইভী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জনগণ কোনো সন্ত্রাসী, গডফাদার, খুনি, চাঁদাবাজকে গ্রহণ করেনি। স্থানীয় সরকার নির্বাচনে বারবার এটি প্রমাণিত হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জের বন্দরে নির্বাচনী প্রচারণাকালে আইভী এসব কথা বলেন্য আইভী বলেন, আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হচ্ছে। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে। আমি মনে করি এসবে কোন কাজ হবে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মানুষ আমার সাথে রয়েছে। জনগণ আমার সাথে রয়েছে। শামীম ওসমানের কাছে সমর্থন চাইতে যাবেন কি না? এমন প্রশ্নে আইভী বলেন, ‘উনি আমার দলের লোক। বড় ভাই। সমর্থন দিলে দিবেন না দিলে নাই।’ উনি দায়িত্ব পালন না করলে আমার কিছু করার নাই। জনগণের রায়ই আমি মেনে নিবো। জামায়াতের অনেক ভোট তাদের সমর্থন আপনি পাবেন কিনা? এমন প্রশ্নে আইভী বলেন, দলমত নির্বিশেষে সবাই আমার সাথে আছেন, আমাকে ভোট দিবেন এটা আমি মনে করি। বিগত দিনে আমি দলমতের উর্ধ্বে উঠে কাজ করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com