বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিবগঞ্জে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

‘‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে মনাকষায় সাহাপাড়া সাব-জোনাল অফিসের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে জাতীয় জীবনের দুটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সন্ধিক্ষণে শতভাগ বিদ্যুতায়ন নিঃসন্দেহে অনন্য এক জাতীয় অর্জন। এই অর্জনের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। দেশে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যুতায়নে সক্ষমতা অর্জন, বর্তমান সরকারের দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এজিএম প্রকৌশলী আমিনুর রসুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, গোলাম মর্তুজা, সমিতি বোর্ডের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অন্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com