শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন পরিষদের বিদায়ী সদস্যদের সংবর্ধনা ও নতুনদের দায়িত্ব গ্রহণ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের বিদায়ী সদস্য-সদস্যাদের সংবর্ধনা, নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সকালে করেরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিদায়ীদের সংবর্ধনা, নতুনদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরুল আলম, সহ-সভাপতি শহীদুল্লাহ মেম্বার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান, বিদায়ী ইউপি সদস্য, নবনির্বাচিত সকল সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে ১৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের এবং ৩০ ডিসেম্বর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, করেরহাট ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে উত্তর জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়ে কাজ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com