বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেরি চালু হতেই ঘরমু‌খো যাত্রী‌দের ভিড়

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০

গত কয়েকদিন ফেরিতে যাত্রী পারাপারের নিষেধাজ্ঞা থাকলেও বৃহস্পতিবার রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১১টি ফেরি চলাচল শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে ১৮ মে করোনা সংক্রমণ এড়া‌তে ঘরমু‌খো যাত্রীদের চাপ ঠেকা‌তে বিআইড‌ব্লিউটিসি কর্তৃপক্ষ ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয়।

এদি‌কে রাত থে‌কে ফে‌রি চলাচল শুরু হওয়ায় হাজার হাজার যাত্রী ও পণ্যবা‌হী ট্রাক নদী পার হচ্ছে। ত‌বে সকালের পর থেকে যাত্রী ও‌ যানবাহ‌নের চাপ ক‌মে যায়। ধারণা করা হ‌চ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমু‌খো যাত্রী‌দের চাপ আরও বাড়‌বে।

‌বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কর্তৃপ‌ক্ষের নি‌র্দে‌শে রাত থে‌কে এরুটে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। ঘা‌টে যে চাপ ছিল তা সকা‌লের আগেই ক‌মে গে‌ছে। বর্তমানে এ রু‌টে ১৪টি ফে‌রি চলাচল কর‌ছে।

রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক ঈদে যাত্রীদের বাড়ি ফেরা বন্ধ করতে পুলিশের যে কড়াকড়ি ছিলো সেটি এখন আর নেই।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com