শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গত রোববার (৯ জানুয়ারি) রাত ৮টায় তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, মেডিক্যাল বোর্ডের পরামর্শে ম্যাডামকে কেবিনে নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বিকেলে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। ওই বৈঠকের পরই তাকে সিসিউই থেকে কেবিনে নেয়ার সিদ্ধান্ত হয়। এর আগে গত বছরের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরমধ্যে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাকে চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। একই দাবিতে সারা দেশে নানা কর্মসূচিও পালন করে আসছে বিএনপি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com