শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেনবাগে কাদরা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণের দায়িত্বভার গ্রহণ

মোঃ হারুন সেনবাগ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

মঙ্গলবার দুপুরে জমকালো আয়োজনের মধ্যেদিয়ে দাযিত্বভার গ্রহন করলেন সেনবাগের কাদরা ইউপির নব- নির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভুইঁয়া ও পরিষদের নির্বাচিত মেম্বার ও মহিলা মেম্বারগন। এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে পরিষদ মাঠ প্রাঙ্গনের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন-সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার। সাবেক ছাত্রনেতা ইমাম হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -উপজেলা প্রকল্প কর্মকর্তা অখিল শিকারী, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ মোশারেফ হোসেন জুয়েল, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা সামছুদ্দিন বাচ্চু।
বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো সোলেমান, বীর মুক্তিযোদ্ধা ছায়দুল হক, আবদুল হাকিম মেম্বার ও আবু বক্কর ছিদ্দিক জসিম, সাবেক মেম্বার আমিরুল ইসলাম, ডাক্তার লাল মোহন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন,যুবদল নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিক ও সুজন। এসময় পরিষদের নব নির্বাচিত মেম্বার, মহিলা মেম্বার, শিক্ষক, সাংবাদিক ও সমাজের গন্যমাণ্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে পরিষদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পরিষদের সভাকক্ষে প্রথম সভা অনুষ্টিত হয়। নব-নির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভুঁইয়া একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com