শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরামপুর সীমান্ত এলাকা থেকে ২১ জুয়াড়ি আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

বিরামপুর থানা পুলিশ মঙ্গলবার (১১ জানু:) ভোরে সীমান্ত এলাকার মাধুপুর গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২১ জুয়াড়িকে আটক এবং জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করেছে। থানায় মামলার পর পুলিশ মঙ্গলবার (১১ জানু:) দুপুরে আসামীদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। মামলা সূত্রে প্রকাশ, সীমান্ত এলাকার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার (১১ জানু:) ভোরে ঐ গ্রামের মৃত: দলিমুদ্দিনের ছেলে শামীম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ ধাওয়া করে ২১ জন জুয়াড়িকে আটক এবং জুয়া খেলার তাস ও নগদ ৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করেন। আটককৃতরা হলেন, ঐ এলাকার বিভিন্ন গ্রামের মোকছেদ আলী, বাবুল হোসেন, হাকিম উদ্দিন, শরিফুল ইসলাম, মাহবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, আমিনুর ইসলাম, মিজানুর রহমান, আয়েজ উদ্দিন, গোলজার হোসেন, নূরুন্নবী মোল্লা, গোলাপ হোসেন, মশিরুল ইসলাম, হাফিজুর রহমান, পরিমল টুডু, বাবলু মোল্লা, শরিফুল ইসলাম, আবু তাহের, আমিনুর রহমান ও শাহিনুর ইসলাম। থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং মঙ্গলবার আসামীদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com