শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী-সেনাপ্রধান

এম আর মিল্টন টাঙ্গাইল :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগনের বাহিনী। সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। যে কোন দুর্যোগে আমরা আমাদের সামর্থের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড় চওনা কুতুবপুর ডিগ্রী কলেজ মাঠে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ এইসব কথা বলেন। তিনি বলেন, সারাদেশে একলাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দেয়া হয়েছে। পাশাপাশি গবাদী পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুর্বনজয়ন্তী, একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীরও সুবর্নজয়ন্তী উদযাপন করা হয়েছে। এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন সেনাপ্রধান। এছাড়াও স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর উর্ধতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com