শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

জাতির পিতার সমাধি সৌধে কোটালীপাড়ার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলার নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান ও তাদের পরিষদের সদস্যবৃন্দ। মঙ্গলবার উপজেলার পিঞ্জুরী, হিরণ, শুয়াগ্রাম, আমতলী, কান্দি, কলাবাড়ি, সাদুল্লাপুর, বান্ধাবাড়ি ও কুশলা ইউপি চেয়ারম্যানগণ তাদের পরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌস মেয়র মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, রাফেজা বেগম, তুষার মধু, এডভোকেট বিজন বিশ^াস, সমর চাঁদ মৃধা খোকন, মিজানুর রহমান হাওলাদার মানিক, চৌধুরী সুলতান মাহমুদ কালু উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com