শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লাকসাম প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

লাকসামে আলোচনা সভা ও কেক কাটা

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠাতা মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) লাকসাম বাইপাসস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মাহমুদুল হাসান রোম্মান। বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোঃ নাসির উদ্দিন চৌধুরীর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, লাকসাম প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম পৌরসভা সভাপতি জাহিদ হাসান রিপন, সেক্রেটারি এটিএম নুরুল হুদা রাজু। উপস্থিত ছিলেন, বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন, মোঃ ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মনির?, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন শামীম, লাকসাম পৌরসভা শাখার যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন সোহেল, হুমায়ুন কবীর, সহ অর্থ সম্পাদক প্রবীর ঘোষ, আইন বিষয়ক সম্পাদক মোঃ হাছান, অফিস সম্পাদক লিমন সাহাসহ কুমিল্লা আঞ্চলিক শাখা, লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার মানবাধিকার কর্মীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com