শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে আইজি প্রিজনের গাড়ি বহরের চাপায় নিহত আওয়ামী নেতার দাফন সম্পন্ন

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

জামালপুরে আইজি প্রিজনের গাড়ি বহরের চাপায় নিহত আওয়ামী লীগ নেতা সৈয়দ গোলাম সরোয়ার আঁকা এর দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা গ্রামের বাসিন্দা সৈয়দ গোলাম মোস্তফা ছানার ছেলে এবং ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মঙ্গলবার (১১জানুয়ারী) দুপুরে ওয়ার্ড আওয়ামীলীগ নেতার নিহত হওয়ার সংবাদ পেয়ে তার নামাজে জানাজায় নামে হাজারও মানুষের ঢল। তার মৃত্যুতে জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন (সিআইপি)সহ জেলা-উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতারা নিহতের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে তরুণ আওয়ামী নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে গত সোমবার (১০জানুয়ারী) বিকেলে শহরের বাইপাস সড়কের ফিশারি মোড় সংলগ্ন এলাকায় আইজি প্রিজনের গাড়ি বহরের দ্রুতগামী গাড়ি পিছন থেকে নিহতের মোটর সাইকেলকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় এলাকাবাসিরা তাকে দ্রুত উর্দ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি রেজাউল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com