রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাস্তিযোগ্য আচরণবিধি লঙ্ঘন করেননি শামীম ওসমান: সিইসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তবে এ জন্য তাকে আইনের আওতায় নিতে হবে এমন আচরণবিধি তিনি লঙ্ঘন করেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল বুধবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের মর্গ্যান স্কুলে প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার হুদা বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো সমস্যা দেখি না। প্রার্থীরা মৌখিক অভিযোগ ছাড়া কোনো সংঘর্ষে জড়ায়নি। সংঘর্ষ ছাড়াই এখানে নির্বাচন হবে। করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এখন নির্বাচনি সভা-সমাবেশ বন্ধের সুযোগ নেই। তবে বড় ধরনের কোনো নির্দেশনা আসলে বিষয়টি অবশ্যই দেখা হবে। পাশাপাশি ভোটের দিন সব কেন্দ্রে ভোটার এবং এ কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com