বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অতিরিক্ত সময়ে বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

সুপার কোপার সেমিফাইনালে বুধবার দিবাগত রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে বার্সেলোনার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। নতুন বছরের প্রথম এল ক্লাসিকোর অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল।
অবশ্য সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে দুই-দুইবার পিছিয়ে পড়েও সমতা ফেরায় কাতালানরা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শুরুতেই রিয়াল গোল করে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে। সেমিফাইনালে ম্যাচের ২৫ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের গোলে লিড নেয় রিয়াল। এ সময় মাঝ মাঠে বল পেয়ে যান করিম বেনজেমা। তিনি বাড়িয়ে দেন ভিনিসিউসকে। বল নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ঢুকে পড়েন বক্সে। তার সামনে ছিলেন বার্সার গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান। রক্ষণভাগের এক খেলোয়াড় তাকে থামানোর চেষ্টা করলেও শট নেওয়া থেকে বিরত রাখতে পারেননি। বল স্টেগানকে পরাস্ত করে জালে জড়ায়।
অবশ্য ৪১ মিনিটে বার্সেলোনার লুক ডি ইয়ংয়ের গোলে সমতা ফেরে। এ সময় বামদিক থেকে সতীর্থের পাশে ডি বক্সের মধ্যে বল পেয়ে খুব কাছ থেকে জালে জড়ান তিনি। বিরতির পর ৭২ মিনিটে করিম বেনজেমা গোল করে এগিয়ে নেন লস ব্লাঙ্কোসদের। এ সময় ডানদিক থেকে কারবাহালের নেওয়া শট কোনোরকমে স্টেগান ডান পা দিয়ে ঠেকিয়ে দেন। তার পা ছুঁয়ে আসা বল গোলমুখে পেয়ে যান বেনজেমা। ডান পায়ের শটে জালে পাঠান।
৮৩ মিনিটে বার্সার তরুণ তুর্কি আনসু ফাতি গোল পেলে আবার ফেরে সমতা। এ সময় বামদিক থেকে জর্ডি আলবার ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে মাথা লাগিয়ে জালে পাঠান স্প্যানিশ এই তারকা। এই সমতা নিয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৮ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। এ সময় বক্সের ভেতরে ডানদিক থেকে ভিনিসিউসকে লক্ষ্য করে বল বাড়িয়ে দেন রদ্রিগো, ভিনিসিউস শট না নিয়ে পায়ে ফাঁক গলিয়ে ছেড়ে দেন ভালভার্দেকে উদ্দেশ্য করে। আনমার্ক ভালভার্দে কাছ থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান। শেষ পর্যন্ত তার গোলটি ম্যাচের ভাগ্য বদলে দেয়। রিয়ালকে পাইয়ে দেয় স্প্যানিশ সুপার কোপার ফাইনালের টিকিট। রোববার জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা অ্যাথলেটিক বিলবাও’র মুখোমুখি হবে রিয়াল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com