রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ওয়ার্নারের অন্যরকম রেকর্ড

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

হোবার্টে চলতি অ্যাশেজের শেষ টেস্টে শুক্রবার ছিল প্রথম দিনের খেলা। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ট্রেভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচে ফিরে অজিরা। দিন শেষে ৬ উইকেটে অজিদের সংগ্রহ ২৪১ রান। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এই ম্যাচে ভেঙেছেন ৩৪ বছরের রেকর্ড। নিজের নাম লিখিয়েছেন রেকর্ডবুকে।
এদিন দিনের শুরুতেই ১২ রান তুলতে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ব্যাকফুটে চলে যায় । যেখানে ২১ বল খেলেও কোনো রান পাননি ওয়ার্নার। ২২তম বলে আউট হন তিনি। ফলে অ্যাশেজে ২১ বল অপরাজিত থেকেও শূণ্যরানে আউট হওয়ার রেকর্ডটা এখন তার দখলে। একই ম্যাচে স্টিভ স্মিথও ফেরেন শূণ্য রানে। ১৯৮৮ সালে সাবেক অজি ডানহাতি ব্যাটসম্যান শ্যামই জোন্স ২০ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন। এতোদিন রেকর্ডটা তার দখলেই ছিল। শুধুমাত্র অ্যাশেজে দুই দলের ব্যাটসম্যানদের হিসেব করলে এই রেকর্ডটির মালিকানা রয়েছে সাবেক ইংলিশ ওপেনার ব্রায়ান লকহার্স্টের। ১৯৭১ সালের অ্যাশেজে সিরিজে ব্রায়ান ২৯ বল খেলেও কোনো রান করতে পারেননি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলে শূণ্য রানে আউট হওয়ার রেকর্ডের একক মালিক নিউজিল্যান্ডের সাবেক ওপেনার ড্যারেন ম্যারি। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ বল খেলেও রানশূণ্য ছিলেন তিনি।
তবে টেস্ট ক্রিকেটে যে কোনো পজিশনে ব্যাট করে সর্বোচ্চ ৭৭ বল খেলে রানের দেখা না পাওয়ার রেকর্ডটা এখনো জিওফ অ্যালটের দখলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com