রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে বেপজার অপরিকল্পিত বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজা কর্তৃক শতবছরের পুরাতন ডাবরখালী খালে অপরিকল্পিত বাঁধ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সমুদ্রের লবণাক্ত পানি চরশরৎ এলাকায় ডুকে কৃষি জমির ফসলাদি নষ্ট করছে বলে অভিযোগ করেন তারা। শনিবার (১৫ই জানুয়ারি) সকালে চরশরতের ডাবরখালী খালের উপর এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সাধারণ কৃষকদের পাশাপাশি মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার সালাউদ্দিন সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। চরশরতের বাসিন্দা আব্দুর রব জানান, নোনা পানির কারণে আড়াই একরের জমিতে মসুরের ডাল, ভেন্ডি, মরিচ ও সরিষা ক্ষেত নষ্ট হয়েছে। আগামী ২ থেকে ৩ বছর ফসল এ জমিতে হবে কিনা তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় আছি। একই গ্রামের সজল চন্দ্র দাস জানান, জন্ম থেকে দেখেছি উপরের পানি সাগরে যেত। আর এখন বেপজা কর্তৃপক্ষ ভরাটের কারণে সাগরের লোনা পানি আমাদের জমিতে এসে ফসল নষ্ট করে দিয়েছে। শতবর্ষের এই খালু বালু দিয়ে ভরাট করার কারণে আমরা আজ নিঃস্ব হওয়ার পথে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি উক্ত খাল খনন করে আমাদের কৃষকদের বাঁচান। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাগরের লোনা পানির কারণে খালের বিভিন্ন প্রজাতির মাছ, ব্যাঙ, সাপ মারা যাচ্ছে। একদিকে এতে পরিবেশ দূষিত অন্যদিকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com