সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেনাপোল সীমান্ত থেকে ২৯৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

এস এম বাশার (বেনাপোল) যশোর :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের সীমান্ত এলাকা হতে ২৯৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। রবিবার (১৬ জানুয়ারী) মধ্যরাতে সীমান্তের গাঁ ঘেসা সাদীপুর থেকে এই বিপুল পরিমাণ মাদর উদ্ধার করা হয়। যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল কোম্পানী সদরের কর্মরত সুবেদার মোঃ আকবর আলী এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আনুমানিক ৪ ঘটিকায় কতিপয় চোরাকারবারী ভারত হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবির বিশেষ টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ মধ্যপাড়া মসজিদের পাশে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল হতে ২৯৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ১১,৯৫,২০০/-(এগার লক্ষ পঁচানব্বই হাজার দুইশত) টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হবে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com