রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ ঢুকলে বুঝবেন যেভাবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ ঢুকলে বুঝবেন যেভাবে
হ্যাকারদের যন্ত্রণায় এখন অ্যাকাউন্ট নিরাপদ রাখাই দায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো। তবে শুধু হ্যাকার নয়, হতে পারে আপনার পরিচিত কেউ গোপনে অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে নিলো। এরপর মাঝে মাঝেই আপনার প্রোফাইলে ঢুকে আপনার ব্যক্তিগত চ্যাট পড়ছে। অথচ আপনি কিছুই জানতে পারছেন না।

খুব সহজেই কিন্তু আপনি বুঝে নিতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার অজান্তে কেউ লগইন করেছে কিনা। কোন জায়গা থেকে কোন ডিভাইস থেকে লগইন করা হয়েছিল তাও জেনে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি এটি নিশ্চিত হতে পারবেন- > প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করুন। > তারপর মেনু বারের ডান দিকে উপরে থাকা ড্রপডাউন আইকনে ক্লিক করে সেটিং অপশনে যান। > সেটিংস অপশনটি ওপেন করলে ফের আরও একটি সেটিংস অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করুন। > এরপর সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন। সেখানে রয়েছে Where you are in। > ওই অপশনের See all-এ ক্লিক করলেই দেখা যাবে কোন দিন, কখন, কোন ডিভাইস থেকে আপনার প্রোফাইলে ঢোকা হয়েছিল।
এই সহজ টিপসেই আপনি বুঝে নিতে পারবেন আপনার প্রোফাইলে অনুপ্রবেশ হয়েছিল কিনা। যদি হয় তাহলে অতি দ্রুত প্রোফাইল পাসওয়ার্ড পরিবর্তন করুন। এ ছাড়াও আপনার অ্যাকাউন্টে টু-ফেক্টর চালু করে রাখতে পারেন। এতে আপনার পারমিশন ছাড়া কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। চেষ্টা করলেই আপনার কাছে নোটিফিকেশন আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com