শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাভারে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

সাভার প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

গত সোমবার (১৭ জানুয়ারী) ঢাকার সাভারের বাড্ডা হাইস্কুল মাঠে শীতার্ত অসহায় লোকজন ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি। এ সময় তিনি মাদ্রাসার শতাধিক এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। ডিআইজি হাবিবুর রহমান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ করতে এসে তিনি পুনরায় মেয়র হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করেন। ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী দল পোড়াবাড়ি যুব সংঘ ও রানার্সআপ বাড্ডা যুব সংঘকে ট্রফি তুলে দেন মের হাজী আব্দুল গণি। এরপর দোয়া মাহফিলে তিনি অংশ গ্রহণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানিসহ এলাকার সর্বস্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আতাউর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com