শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে বোরো ধানের চারা রোপন উদ্বোধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২০২২ রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনী স্থাপনের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপন শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সিংদহ গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান আতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শিকদার মো: মোহায়মেন আক্তার। কৃষি সম্প্রসারন অফিসার আক্তারুজ্জামান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি প্রকৌশলী কৃষিবিদ এনামুল হক। সার্বিক পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান ও এমদাদুল হক। উপজেলা কৃষি অফিসার শিকদার মো: মোহায়মেন আক্তার জানান, উপজেলার সিংদহ গ্রামে ৫০ একর জমিতে এবার সমলয় প্রদর্শনী করা করা হয়েছে। হাইব্রিড বোরো ধান সুরভী-১ জাতের ধান বীজের মাধ্যমে চারা উৎপাদন করে এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক একইসাথে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপন করছেন। তিনি জানান, সমলয় প্রদর্শনীতে কৃষককে বীজ,সার, খরচ প্রদান করছে কৃষি অধিদপ্তর। এটি কালীগঞ্জের পাইলট প্রকল্প।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com