শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধা নবাগত জেলা প্রশাসক অলিউর রহমানের সাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের পরিচিতি সভা

গাইবান্ধা প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

বস্তুনিষ্ঠ মতামত, লেখনি ও পরামর্শ চেয়ে সাংবাদিকদের কাছে সহযোগীতা চেলেন গাইবান্ধা জেলা নবাগত জেলা প্রশাসক অলিউর রহমান। ১৫ জানুয়ারি বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গাইবান্ধা নবাগত জেলা প্রশাসক অলিউর রহমান সাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলি বলেন। তিনি আরো বলেন- সাংবাদিক সমাজের দর্পন এটা বলার অপেক্ষা রাখে না। হৃদয়ে ধারন করি। তিনি সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন মানুষের কথা তুলে ধরার পরামর্শ দেন। এর আগে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরিচিতি সভায় বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাদেকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, আর টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস জুয়েল, মাছরাঙা টিভির প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম, প্রথম আলো জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, বৈশাখী টিভির প্রতিনিধি এস.এম বিপ্লব ইসলাম, ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য, এশিয়ান টিভির প্রতিনিধি মাসুম লুমেন। উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল হাসান, সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফুল আলম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মধ্যে নাজির হোসেন, রেজাউল ইসলাম, লোকমান হোসেন, এসএম ফয়েজ উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরো অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com