শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএসএমএমইউয়ে শিশুদের মেরুদন্ডের বাঁকা হাড় সোজাকরণ ইউনিটের উদ্বোধন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশুদের মেরুদন্ডের বাঁকা হাড় অপারেশনের মাধ্যমে সোজাকরণ ইউনিট চালু করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের স্পাইনাল সার্জনদের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ডা.মো: শারফুদ্দিন আহমেদ।
অর্থোপেডিক সার্জারি বিভাগের ইউনিট প্রধান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের বহিবির্ভাগ ভবন ২ এর ৪০৭নং কক্ষে প্রতি রোববার বাঁকা পিঠের সমস্যায় নিয়ে ভোগা শিশুদের অভিভাবক যোগযোগ করে এই সেবা তার সন্তানের জন্য নিতে পারবেন। স্বল্পমূল্যে অস্ত্রোপচারসহ এই চিকিৎসাসেবাটি প্রদান করা হচ্ছে।
এদিকে আজ কেবিন ব্লকের অপারেশন থিয়েটার ১০ বছরের এক শিশুর বাঁকা পিঠ সোজা করার জন্য মেরুদন্ডের বাঁকা হাড়ের সফল অস্ত্রোপচার করা হয়েছে। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com